দুর্গাপুরে ডিএসপি কোয়ার্টার্সে ভয়াবহ আগুন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘরের প্রায় সবকিছু। তবে প্রতিবেশীদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনের এডিশন রোডে একটি কোয়ার্টার্সে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রভাত বটব্যালের দোতলার কোয়ার্টার্স থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন আশপাশের মানুষ। পরিস্থিতি বুঝে দ্রুত ভিতরে থাকা বাসিন্দাদের বাইরে বের করে আনেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলকে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

নিমেষে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং ঘরের ভেতরে থাকা প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দুই দিক থেকে পাইপ দিয়ে জল দিতে থাকে। যদি জল শেষ হয়ে যায় সেকথা ভেবে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত মিনিট ১৫ পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের আধিকারিক জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!