দুর্গাপুরে ন্যাপথলিন কারখানায় বিধ্বংসী আগুন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: ভাটি বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগল ন্যাপথলিন কারখানায়। জখম ১ শ্রমিক। বুধবার বিকালে মুচিপাড়া আইটিআই সংলগ্ন আরআইসি প্লটের ওই ন্যাপথলিন কারখানার বিধ্বংসী আগুনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। স্থানীয়রা জানান, প্রথমে কারখানা থেকে ধোঁয়ার কুন্ডলী দেখতে পান তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

ভাটি বিস্ফোরণের জেরে কারখানার ১ জন শ্রমিক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁঁর নাম অমর দাস। বাড়ি বড়জোড়ার প্রতাপপুরে।  বাসিন্দা স্থানীয় বাসিন্দা লিটন খান বলেন, “আমরা প্রচন্ড আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসি। ততক্ষণে আগুন ছড়িয়ে গিয়েছে গোটা কারখানা জুড়ে। একজন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও দুজন শ্রমিক ছিলেন। তাঁরা বেরিয়ে যান। দমকলকে খবর দেওয়া হয়। দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!