দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক ব্যক্তির। ব্যাহত যান চলাচল। মৃত ব্যক্তির নাম বিজয় কুমার (৫৪)। পানাগড় রেল বাজার এলাকার বাসিন্দা। পূর্ব বর্ধমান জেলার বুদবুদের দিক থেকে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ের দিকে তিনি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন স্কুটি নিয়ে। একটি দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। লুটিয়ে পড়েন তিনি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


