দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার বিকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। গান্ধী মোড় থেকে ভিড়িঙ্গি মোড় যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় গবাদি পশুর। বিকাল ৫টা নাগাদ ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডাম্পার। মাঝখানে পড়ে মারা যায় একটি গরু। দুর্ঘটনায় জেরে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ড ও দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ মৃত গরু এবং ডাম্পারটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
https://youtu.be/T_3UBm0Lc2E
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


