দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেলারের পিছনে ধাক্কা মারল ডাম্পার। বিকট শব্দ। তারপর চিৎকার। আশপাশের লোক ছুটে এসে আঁতকে উঠলেন। দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মেরেছে মালবাহী ডাম্পার। তুবড়ে গিয়েছে ডাম্পারের সামনের অংশ। গুরুতর জখম চালক ও খালাসী।
দুর্ঘটনার জেরে তৈরি হয় যানজট। ঘটনাস্থলে আসে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোল দিক থেকে দুর্গাপুর যাওয়ার দিকে ১৯ নম্বর জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে দাঁড়িয়ে ছিল একটি ট্রেলার। বেপরোয়া গতিতে একটি মালবাহী ডাম্পার আসছিল। বুঝতে না পেরে ট্রেলারের পিছনে ধাক্কা মারে ডাম্পারটি।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছায়। গুরুতর জখম চালক ও খালাসীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি ক্রেনের সাহায্যে গাড়ি দুটিকে সরিয়ে দেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
https://youtu.be/omb8pcTGvQ0
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


