সোনার দোকানে সিঁদ কেটে চুরি, আতঙ্ক ঝাঁঝড়ায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

https://youtu.be/dE3zmboSNfc

লাউদোহা: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানা এলাকায় সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। ঝাঁঝরা কোলিয়ারি এমআইসি মোড় সংলগ্ন একটি সোনার দোকানে চুরি হয় সোমবার রাতে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

দোকান মালিক রাহুল চৌধুরী জানান, প্রতি দিনের মতো সোমবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন, শাটার খুলতে সমস্যা হচ্ছে। কোনও রকমে শাটার খুলে ভিতরে ঢোকেন। দেখেন, দোকানের পিছন দিকের দেওয়ালের একাংশ কাটা রয়েছে। সেই দিক দিয়ে দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে চুরি করে বেরিয়ে গিয়েছে। গত ৬ অক্টোবর বালিজুরি গ্রামে তালা বন্ধ এক খনি কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পর পর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!