বামুনাড়ার বহুতল আবাসনে পর পর তিনটি ফ্ল্যাটে চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল তিন চোরের ছবি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

https://youtu.be/_tFCAaJhi9A

দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বামুনাড়ার বহুতল আবাসনে পর পর তিনটি ফ্ল্যাটে চুরি হয়েছে সোমবার রাতে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে তিন চোরের ছবি। জানা গিয়েছে, মুচিপাড়া থেকে বামুনাড়া যাওয়ার পথে অবস্থিত ওই বহুতল আবাসনের ই-ব্লকের তিন তলা, সাত তলা ও আট তলার তিনটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরি হয়েছে। আলমারি ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। 

সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ তিন দুষ্কৃতী আবাসনে ঢোকে। মুখে কাপড় বাধা ছিল তাদের। সিঁড়িতে লাগানো সিসি ক্যামেরায় তাদের ছবি আরও স্পষ্ট ভাবে ধরা পড়েছে। সকালে ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসন জুড়ে। নিরাপত্তা রক্ষী থাকা সত্বেও এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকদের অনেকেই।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। আবাসনের ই ব্লকে শুভেন্দু পোদ্দার, সুজয় কুন্ডু ও অনিক রায়ের ফ্ল্যাটে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। অনিক জানান, সোমবার বিকালে তিনি ফ্ল্যাটে তালা দিয়ে দেশের বাড়ি মেজিয়ায় গিয়েছিলেন। সকালে ফোনে ঘটনার কথা জানতে পেরে দ্রুত চলে আসেন। নগদ টাকা, গয়না সব চুরি হয়ে গিয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!