কয়েক ঘণ্টাতেই ধৃত তিন ছিনতাইকারী, পুলিশের ভূমিকায় স্বস্তি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুপুরের ব্যস্ত রাস্তায় আতঙ্কের মুহূর্ত। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ঋতু ঘোষ স্কুটি চালিয়ে সিটি সেন্টারের শাখায় ফিরছিলেন। অভিযোগ, পিয়ালা গ্রামের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে তিন যুবক তাঁর পথ আটকে মোবাইল কেড়ে নিয়ে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। আকস্মিক ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ঋতু।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তবে ঘটনাটির পরই দ্রুত নড়েচড়ে বসে কোকওভেন থানার পুলিশ। তদন্ত শুরু করে কয়েক ঘণ্টার মধ্যেই পিয়ালা গ্রামের বাসিন্দা ঋজু বাউড়ি, সমীর বাউড়ি ও বাপ্পা বাউড়িকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হবে। হঠাৎ ছিনতাইয়ের ধাক্কা সামলে উঠে অভিযোগ জানানো থেকে তদন্তে সহযোগিতা—ঋতুর সেই সাহস এবং পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকায়। ব্যস্ত শহুরে জীবনে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, দ্রুত গ্রেফতারে কিছুটা আশ্বস্ত স্থানীয়রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!