দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর গ্রামে বুধবার গভীর রাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা মলয় মণ্ডলের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আচমকা এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। মলয় মণ্ডলের অভিযোগ, রাতে হঠাৎ একদল লোক তাঁর বাড়িতে ঢুকে বাড়ির ভেতরে রাখা একটি দুই চাকার গাড়ি এবং বাইরে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
https://youtu.be/vjOtt8WzJBM
এই হামলায় বাড়ির শিশু, মহিলা ও বৃদ্ধ সদস্যরা ভয়ে কার্যত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার সময় একাধিকবার থানায় ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ তৃণমূল নেতার। তাঁর আরও দাবি, যাঁরা হামলা চালিয়েছে তাঁদের বিরুদ্ধে আগেও একাধিকবার ডিটিপিএস থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মলয় মণ্ডলের আরও অভিযোগ—হামলাকারীরা দিনে তৃণমূলের নাম ভাঙালেও রাতে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের নাশকতায় লিপ্ত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের কর্মী-সমর্থকেরা মায়াবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবশেষে ডিটিপিএস ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


