লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, সমর্থনে মহিলা তৃণমূলের পদযাত্রা দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মঙ্গলবার মিছিল করল মহিলা তৃণমূল। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই পদযাত্রা ভারতী মোড় থেকে শুরু হয়ে ইস্পাত পল্লী ঘুরে নাগার্জুন রোড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের বক্তব্য, ভাতা বৃদ্ধির ফলে সাধারণ পরিবারের মহিলারা আরও আর্থিক স্বস্তি পাবেন। নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তাঁদের দাবি। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও মহিলাদের উন্নয়নে আরও পদক্ষেপের আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!