দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তৃণমূলের ভোটকুশলী সংস্থা আই-প্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্রতিটি ব্লক ও ওয়ার্ডে মিছিলের ডাক দেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড় বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ইন্দিরা মূর্তি থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে পানাগড় মাছ বাজারে গিয়ে শেষ হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা), বিশিষ্ট আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত প্রমুখ। তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির সামনাসামনি লড়াইয়ের ক্ষমতা নেই। তাই এই ধরণের প্রতিহিংসার রাজনীতিতে নেমে গণতন্ত্র হত্যা করছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই একজোট হয়ে বিজেপির এই ডাকাতি, এই লুটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


