দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ১৫ মার্চ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডাঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুর্গাপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ট্রাফিক সচেতনতা কর্মসূচি। আয়োজনে যুক্ত ছিল Durgapur East Bengal Fan Club-এর ছেলে-মেয়েরা। “সুস্থিত ভবিষ্যতের জন্য ট্রাফিক সচেতনতা” শীর্ষক এই উদ্যোগে অংশ নেয় ভলিবল ও ক্যারাটে একাডেমির শিক্ষার্থীরাও। ট্রাফিক নিয়ম শেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এক অভিনব পদ্ধতি—খেলাধুলার বিভিন্ন নিয়মের সঙ্গে তুলনা টেনে সহজ ও আকর্ষণীয়ভাবে বোঝানো হয় সড়ক নিরাপত্তার নানা দিক।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই কর্মসূচির নেতৃত্ব দেন কলেজের সহকারী অধ্যাপক সৌম্যদীপ দাস এবং কোয়েন্দ্রিক ভট্টাচার্য । অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ট্রাফিক বিধি নিয়ে কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। IQAC, National Service Scheme (NSS) এবং কলেজের জনসংযোগ বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে মোট ৬০ জন অংশ নেয়। ট্রাফিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে খেলাধুলার মঞ্চকে ব্যবহার করে এই উদ্যোগ স্থানীয় মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


