দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মায়ের টান যে কতটা গভীর হতে পারে, তারই এক উদাহরণ সামনে এল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। ভীমগড়ের রতনপুর এলাকা থেকে একাই রওনা দিয়েছিলেন বৃদ্ধা পরিমল পাঁজা। লক্ষ্য একটাই—হাসপাতালে গিয়ে অসুস্থ ছেলেকে দেখা। বুধবার দুপুর নাগাদ গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে তাঁকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক গার্ড সৌরভ দাস। ক্লান্ত, দিশেহারা ওই বৃদ্ধার মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট ছিল।
সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে গিয়ে কথা বলেন বৃদ্ধার সঙ্গে। তখনই সামনে আসে এক মায়ের উৎকণ্ঠা আর দীর্ঘ পথ পেরিয়ে আসার কাহিনি। বৃদ্ধা জানান, তাঁর ছেলে জগবন্ধু পাঁজা বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন। শরীরের শক্তি যতটুকু ছিল, তা নিয়েই ছেলের কাছে পৌঁছতে বেরিয়ে পড়েছিলেন। তিনি বাসে করে প্রথমে বেনাচিতিতে নামেন। এরপর বেনাচিতি থেকে বাসে করে আসছিলেন। কন্ডাক্টার তাঁকে নামিয়ে দেয় গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালের সামনে। সঠিক হাসপাতালের খোঁজ না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)



