দুর্গাপুরে ভাইরাল ভিডিয়ো দেখে পুলকার চালকের লাইসেন্স বাতিল করল ট্রাফিক পুলিশ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাত সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনে পুলকার যাচ্ছে বেপরোয়া গতিতে। পিছনে একজন গাড়িতে করে যাচ্ছেন ভিডিয়ো করতে করতে। ভিডিয়ো তিনি আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো দেখে ট্রাফিক পুলিশ পুলকার চালককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিল। তিন মাসের জন্য বাতিল করা হল তার লাইসেন্স।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে। পুলকারটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। একটি বাইককে ধাক্কা মারে। ভাইরাল ভিডিয়ো খতিয়ে দেখে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলকার চালক, অর্জুনপুরের বাসিন্দা অনন্ত মণ্ডলকে ডেকে পাঠায় ট্রাফিক পুলিশ। মোটরভেহিক্যালস আইনের ১৮৪ ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়। তিন মাসের জন্য তাঁর লাইসেন্স বাতিল করে দেয় ট্রাফিক পুলিশ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

পুলকার চালক প্রথমে হাতজোড় করে ক্ষমা চেয়ে শাস্তি না দেওয়ার আর্জি জানান। তিনি জানান, স্কুলে এদিন পরীক্ষা ছিল। একটু দেরি হয়ে গিয়েছিল। তাই জোরে গাড়ি চালিয়ে ছাত্র ছাত্রীদের স্কুলে পৌঁছে দিচ্ছিলেন। আর কখনও এমন হবে না। কিন্তু ট্রাফিক পুলিশের আধিকারিক জানিয়ে দেন, তিনি নিয়ম ভেঙেছেন। সাজা তাঁকে পেতে হবেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!