দুর্গাপুরে চড়া শব্দের সাইলেন্সর লাগানো বাইকের বিরুদ্ধে কড়া অভিযান ট্রাফিক পুলিশের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শহরের শব্দদূষণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ট্রাফিক পুলিশ। চড়া শব্দের সাইলেন্সর লাগানো বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হল। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বেশ কয়েকটি বাইক আটক করে পুলিশ। চড়া শব্দের সাইলেন্সর লাগানো যানবাহনের চালকদের বিরুদ্ধে মোটর ভেহিকেল আইন অনুযায়ী জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সর ব্যবহার না করার জন্য চালকদের সতর্কও করা হয়েছে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই শহরে উচ্চশব্দযুক্ত সাইলেন্সর ব্যবহার করে বেপরোয়া বাইক চালানোর অভিযোগ আসছিল। এতে একদিকে যেমন শব্দদূষণ বাড়ছে, তেমনই সাধারণ পথচারী ও বাসিন্দাদের মধ্যে অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে এই ধরনের বাইকের দাপটে এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, “শব্দদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। আইন ভেঙে যারা বিকট শব্দের সাইলেন্সর ব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। তাঁদের মতে, এই ধরনের অভিযান নিয়মিত হলে দুর্গাপুরে শব্দদূষণ অনেকটাই কমবে এবং শহরের পরিবেশ শান্ত থাকবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!