দুর্গাপুরে বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে স্পিডোমিটারে নজরদারি শুরু করল ট্রাফিক পুলিশ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরে বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে স্পিডোমিটারে নজরদারি শুরু করল ট্রাফিক পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষে বুধবার সকাল থেকে দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকে স্পিডোমিটার দিয়ে নজরদারি করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) ভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, ওসি ট্রাফিক সন্দীপ সোম সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

https://youtu.be/3nyZscTCNrg

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ট্রাফিক ডিসি বলেন, “দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে চলছে ট্রাফিকের বিশেষ নজরদারি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও সে কাজ চলছে।দুর্গাপুর ট্রাফিক গার্ডের অধীন দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের সামনে রাস্তায় নজরদারি চালানো হয় এদিন। আমাদের প্রধান লক্ষ্য, দুর্ঘটনা রোধ করা। যারা জোরে বাইক চালাচ্ছে, নিয়ম লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পিডোমিটার দিয়ে মাঝেমধ্যেই নজরদারি চালানো হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!