দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়া হল ঝোঁপে। তৃণমূল-বিজেপি তুমুল তরজা। ডিএসপি টাউনশিপের শরৎচন্দ্র রোড এলাকায় তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ। জনসভা উপলক্ষে স্থানীয় একটি গোলাইয়ে তৃণমূলের পক্ষ থেকে পতাকা লাগানো হয়েছিল। অভিযোগ, সেই পতাকা রাতের অন্ধকারে খুলে রাস্তার পাশের ঝোপে ফেলে দেওয়া হয়েছে। বুধবার সকালে খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দাবি, বিজেপি রয়েছে পিছনে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


