দুর্গাপুর: মধ্যপ্রদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে দিলেন দুর্গাপুরের দুই শিল্পী। মধ্যপ্রদেশের নর্দান কোলফিল্ডস লিমিটেড এর অন্তর্গত ঝিঙ্গুর্দা এরিয়া অফিসার্স ক্লাব ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে বিভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করেন দুর্গাপুরের দুই শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায় ও জয় ভট্টাচার্য্য। তাঁদের পরিবেশনা উপস্থিত শ্রোতা ও দর্শকদের মন কাড়ে। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করে টিউন মিউজিক্যাল গ্রুপ। এছাড়া ছিল ছান্দিক নৃত্যগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


