গরুকে বাঁচাতে গিয়ে জামুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে দুটি বাস

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুরিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বরাকর থেকে রানীগঞ্জগামী একটি যাত্রীবাহী মিনিবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে দুর্গাপুরগামী একটি বড় বাস। এই দুর্ঘটনায় দুই বাস মিলিয়ে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রী নামানোর উদ্দেশ্যে মিনিবাসটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ে দুর্গাপুরমুখী বড় বাসটির সামনে আচমকাই একটি গরু চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজোরে ধাক্কা মারে মিনিবাসের পেছনে। প্রবল সংঘর্ষের জেরে মিনিবাসটি রাস্তার ধারে থাকা ডিভাইডারের রেলিং ভেঙে ভিতরের দিকে ঢুকে পড়ে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ ও অন্যান্য পুলিশ কর্মীরা। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সামান্য গুরুতর হলেও অধিকাংশই প্রাথমিক চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!