দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লাইনে কর্মরত অবস্থায় সংযোগ দেওয়ায় বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ দুই ঠিকা শ্রমিক গুরুতর জখম হয়েছেন। বাল্ক সাপ্লাইয়ে কর্মরত দুই ঠিকা শ্রমিকের নাম সুদীপ্ত হালদার ও বিধান হাঁসদা। এদিন তাঁরা বি-জোনের ভারতী রোডে জল ট্যাঙ্কির কাছে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা লাইনে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উপর থেকে নীচে পড়ে যান দুই ঠিকা শ্রমিক। তাঁদের শরীরের কিছু অংশ পুড়ে যায়। গুরুতর জখম অবস্থায় একজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ও অপরজনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়। আইএনটিটিইউসির তরফে দাবি করা হয়, আধিকারিক ও ঠিকাদারের গাফিলতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালের সামনে বিক্ষোভ হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


