দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কড়ঙ্গপাড়া ডাকঘর এলাকায় সরকারি দেওয়ালে লেখা তৃণমূলের প্রচার মুছতে গিয়ে নির্বাচন কমিশনের দুই কর্মী হেনস্থার অভিযোগ তুলেছেন। শনিবারের এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহকুমাশাসকের দফতরের কর্মী সূর্যকান্ত পাল ও বিট্টু গুপ্ত দেওয়াল লিখন মোছার কাজে যান। তাঁদের সঙ্গে পুলিশও ছিল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অভিযোগ, কাজ শেষ করে গাড়িতে ওঠার সময় কয়েকজন তাঁদের নামিয়ে মারধর করে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার বাজারে ভিড়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিজেপিই অশান্তি উসকে দেওয়ার চেষ্টা করছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


