রঙ খেলার পর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই ছাত্রের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রঙের উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল গভীর শোকে। বুধবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আমরাই গ্রামে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম দেববত্ত গোস্বামী ও বিশাল ঠাকুর। তাদের বাড়ি ধান্ডাবাগের ঋষি অরবিন্দ নগরে। দুই যুবকের ডুবে যাওয়ার খবর পেয়ে আশপাশের বাসিন্দারা পুকুরে ঝাঁপ দেন। প্রথমে একজনের দেহ উদ্ধার করা হয়। প্রায় দশ মিনিট পর আর এক যুবকের দেহ পুকুর থেকে তোলা হয়। দ্রুত তাদের ডিএসপি মেন হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

https://youtu.be/M1MuQeOKY1U

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মোট আটজন বন্ধু রঙ খেলার পর একসঙ্গে পুকুরে স্নান করতে যায়। সবাই তারা স্কুলজীবনের বন্ধু, বর্তমানে বিভিন্ন কলেজে পড়াশোনা করছে। তাদের কেউই সাঁতার জানত না। প্রথমে চারজন পুকুরে নামে। আচমকাই তাদের মধ্যে দুইজন গভীর জলে তলিয়ে যেতে থাকে। বাকিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে নামেন।

(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

আকাশ শ্রীবাস্তব জানান, অন্যদিন বাড়িতেই স্নান করে তারা। কিন্তু রঙ খেলার পর একসঙ্গে পুকুরে নামার সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায়। তার কথায়, “আমরা কেউ সাঁতার জানতাম না। চোখের সামনে দুই বন্ধু তলিয়ে গেল।” স্থানীয় যুবক অভিজিৎ বাউড়ি জানান, পুকুরের ধারের দিকটা খুব গভীর। তবে মাঝের অংশ তত গভীর নয়। গ্রামের অনেকেই প্রতিদিন এই পুকুরে স্নান করেন। কখনও এমন দুর্ঘটনা ঘটেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধান্ডাবাগ ও আমরাই এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!