সরপিতে অনুর্ধ ১৫ লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সরপি ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে, সরপি ভিলেজ স্পোর্টস অ্যান্ড কালচার ক্লাবের সহযোগিতায় আয়োজিত আনন্দগোপাল মুখোপাধ্যায় উইনার্স এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় রানার্স ক্রিকেট প্রতিযোগিতার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার। সরপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুর্ধ ১৫ লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতার দশম ম্যাচে জয়ী হয় দুর্গাপুর ক্রিকেট সরপি ক্রিকেট অ্যাকাডেমি।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে সরপি। জবাবে দুর্গাপুর স্বদেশ সংঘ ৮ উইকেটে ৬৮ রান করে। জয়ী দলের সুবর্ণ দে ৭৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। এদিন একাদশতম ম্যাচে দুর্গাপুর ক্রিকেট ক্লাব (ডিসিসি) ৬১ রানে হারিয়ে দেয় দুর্গাপুর সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে ডিসিসি। জবাবে সোসাইটি ৮ উইকেটে ১১০ রান করে। ৬৮ রান করে ম্যাচের সেরা হন ডিসিসি-র রাহুল মন্ডল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!