হরিপুরে আগমনী যাত্রায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর: মহালয়ার আগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বরের হরিপুরে বৃহস্পতিবার জমকালো আগমনী যাত্রায় যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা জিতেন তেওয়ারী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে নানা ইস্যুতে আক্রমণ করেন। রাজ্যের দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের নিরাপত্তা প্রতিটি বিষয়েই তিনি শাসকদলকে একহাত নেন। বক্তৃতায় তিনি দাবি করেন, “পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ আজ অবহেলিত, তাদের কণ্ঠস্বরকে চেপে রাখা হচ্ছে।” এদিন আগমনী যাত্রায় ভক্তিমূলক গান, শঙ্খধ্বনি ও ধুনুচি নাচে এলাকা ভরে ওঠে উৎসবের আবহে। পাশাপাশি মানুষের হাতে তুলে দেওয়া হয় গীতা, যাতে ধর্মীয় বার্তার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া যায়।

https://youtu.be/SjTmfuC7Mbk

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!