Breaking. মলান দিঘির বেসরকারি নার্সিং কলেজের হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: হস্টেলের রুম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে মলানদিঘীর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য। মৃতা নার্সিং পড়ুয়ার নাম সুপ্রিয়া কোটাল (২৩)। পাণ্ডবেশ্বরের উপর পাড়ার বাসিন্দা। দ্বিতীয় বর্ষের নার্সিং পড়ুয়া ছিল। ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নার্সিং হস্টেলের কয়েকজন ছাত্রী ওয়ার্ডেনকে জানায় সুপ্রিয়া কোটালের রুমের দরজা বন্ধ। কলেজ কর্তৃপক্ষ এবং ওয়ার্ডেন দরজা ভেঙে সুপ্রিয়ার গলায় ওড়না বাঁধা ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

খবর দেওয়া হয় কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে।  সুপ্রিয়ার মা মহুয়া কোটাল বলেন, “দুপুর সাড়ে বারোটার সময় আমাদের খবর দিয়ে বলা হয় সুপ্রিয়া আইসিইউতে ভর্তি আছে। এসে দেখলাম মেয়ের মৃত্যু হয়েছে।” সুপ্রিয়ার আত্মীয় পাপাই রক্ষিত বলেন, “সুপ্রিয়া গলায় দড়ি দিয়েছে শুনে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাই। এসে দেখি মৃতদেহ। সুপ্রিয়া শুধু বলতো আমাদের এতগুলো মেয়ের মধ্যে ৫০ জন ফেল করেছে, ২০ পাশ করেছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে আমরা বুঝে উঠতে পারছি না।”

মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার ডা. রাজশ্রী গুপ্তা বলেন, “সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘটনা ঘটেছে। ওয়ার্ডেন ছাত্রীদের কাছ থেকে খবর পেয়ে দরজা ভেঙে দেখে সুপ্রিয়ার ঝুলন্ত দেহ দেখেন। আমাদের যেহেতু নিজস্ব হাসপাতাল আছে সেজন্য তড়িঘড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!