অসুস্থ বৃদ্ধকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করল স্বেচ্ছাসেবী সংস্থা, পাশে প্রশাসন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের যুব কম্পিউটার সেন্টারের নীচে কয়েকদিন ধরে পড়ে রয়েছেন এক অসুস্থ বৃদ্ধ। দুর্গাপুর পুর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের কাছে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বজন সুজন’ তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করল। পাশে দাঁড়ালেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রেশমী আচার্য জানান, প্রথমদিন তাঁরা ভেবেছিলেন, নেশা করে পড়ে রয়েছেন বৃদ্ধ। পরের দিন ফের খোঁজ নিতে এসে নিশ্চিত হন, তিনি অসুস্থ। যোগাযোগ করেন মহকুমা হাসপাতালের সঙ্গে। কিন্তু হাসপাতালে গিয়ে জানা যায়, বৃদ্ধকে দেখভাল করার জন্য আয়া রাখতে হবে।সেজন্য দৈনিক ৫০০ টাকা করে লাগবে। কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়। রেশমী জানান, এগিয়ে আসেন মহকুমাশাসক সুমন বিশ্বাস। তিনি জানান, বৃদ্ধের চিকিৎসার খরচ প্রশাসনের তরফে বহন করা হবে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে বৃদ্ধকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!