নিয়ন্ত্রণহীন ট্রেলারের ধাক্কায় ভেঙে পড়ল শিব মন্দিরের পাঁচিল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পিসিবিএল–করঙ্গপাড়া রাস্তায় অল্পের জন্য মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো গেল। পিসিবিএলের দিক থেকে করঙ্গপাড়ার দিকে যাওয়ার সময় একটি বেপরোয়া ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি শিব মন্দিরের পাঁচিলে সজোরে ধাক্কা মারে। প্রবল গতির ধাক্কায় মন্দিরের পাঁচিল ভেঙে যায়।

https://youtu.be/IIz6-ZWMZd0

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আরতির কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। সেই সময় মন্দির চত্বরে কেউ না থাকায় কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেলারের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি সোজা মন্দিরের পাঁচিলে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ ট্রেলারের চালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে বেপরোয়া ভারী যান চলাচলের উপর কড়া নজরদারির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন বিপদজনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!