দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বর্ধমান থেকে বর্জ্য নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মুচিপাড়া থেকে ৯ নম্বর রাজ্য সড়ক ধরে সেটি এগিয়ে যাচ্ছিল পুরুলিয়ার দিকে। ট্রাক থেকে বর্জ্য পড়ে নোংরা হচ্ছিল রাস্তা। সেই আবর্জনার উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন স্থানীয়রা। এর আগেও এই ঘটনা ঘটেছিল। এদিন দুর্গাপুর নগর নিগম ও ট্রাফিক পুলিশ তক্কে তক্কে ছিল। এদিনও রাস্তা নোংরা করে এগোচ্ছিল ট্রাকটি নগর নিগম ও ট্রাফিক পুলিশ আটকে দেয় ট্রাকটি।
https://youtu.be/FcH8oUzyuB8
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
নগর নিগমের পক্ষ থেকে শহরের রাস্তা নোংরা করার জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও নিয়ম ভেঙে গাড়ি চালানোর দায়ে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান ট্রাফিক ওসি সতীনাথ শীল। যদিও ওই ট্রাকের চালক মইন খান দাবি করে, বর্জ্য ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ওভারব্রিজের মাথায় লেগে ঢাকা ছিঁড়ে গিয়ে কিছু বর্জ্য রাস্তায় পড়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


