দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলিতে জল পরিশোধন এবং জল ঠান্ডা রাখার মেশিন প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান কণিকা বাগদি সহ অন্যান্যরা। জানা গিয়েছে, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার ১৮টি স্কুলে এদিন মেশিন প্রদান করা হয়। একটি হাইস্কুল, দুটি জুনিয়র হাইস্কুল এবং ১৫টি প্রাথমিক স্কুলে এই মেশিন দেওয়া হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


