গ্রামের মাটি থেকে JEE Mains-এ রাজ্যসেরা— কুন্তলের সাফল্যে গর্বিত সবাই

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দৃঢ় ইচ্ছাশক্তি, নিয়মিত পরিশ্রম আর সঠিক দিশা—এই তিনের সমন্বয়েই স্বপ্ন বাস্তব হয়। সেই সত্যকেই আরও একবার প্রমাণ করলেন কুন্তল চৌধুরী। জেইই মেইনস ২০২৬-এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান অর্জন করে তিনি শুধু নিজের পরিবার নয়, সমগ্র রাজ্যকেই গর্বিত করেছেন। বর্ধমানের অদূরে বলগোনা গ্রাম থেকে উঠে আসা কুন্তলের এই সাফল্যের গল্প আসলে এক অনুপ্রেরণার কাহিনি।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

সীমিত পরিসর পেরিয়ে বড় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণে অবিচল সাধনা—এই পথ চলায় তার পাশে ছিল দুর্গাপুরের অধ্যায়ন ইনস্টিটিউট। গত আড়াই বছর ধরে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ তার সাফল্যের ভিত মজবুত করেছে, আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা কুন্তল ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন। এবার কুন্তলের লক্ষ্য, JEE Advanced-2026। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!