বুধবার দেশ জুড়ে যুদ্ধের মহড়া, কখন বাজবে সাইরেন, সজাগ থাকুন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার কথা মাথায় রেখে বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া আয়োজিত হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করবেন আর কী করবেন না। সেটাই এই মহড়ার মাধ্যমে জানবেন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের ৩১টি জায়গায় মহড়া হবে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হবে। দেশের সব রাজ্যকে কেন্দ্র নির্দেশ পাঠিয়েছে। বিমান হামলা থেকে বাঁচতে হলে কী করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

রাজ্যের কোন কোন জায়গায় মহড়া হবে? জানা গিয়েছে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর-আসানসোল, ফারাক্কা-খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মাখালিগঞ্জ, মাথাভাঙ্গা, কালিম্পং, কার্সিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে মহড়া করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কি না, রাতে হামলা করতে এলে যুদ্ধবিমানের খবর পাওয়া মাত্র দ্রুত সব আলো নিভিয়ে দিয়ে ‘ক্র্যাশ ব্ল্যাকআউট’ করে শত্রুদের বিভ্রান্ত করা এমন সব বিষয়ে মহড়া হবে বলে জানা গিয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ পরিকাঠামো যেমন গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেলস্টেশন, বিমানবন্দর প্রভৃতি ঢেকে দেওয়া বা লুকিয়ে রাখার প্রস্তুতিও সেরে রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে। একই সঙ্গে এই বিষয়ে সাধারণ নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, হামলার সময়ে বা জরুরি অবস্থায় পারস্পরিক সমন্বয় রেখে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার মতো বিষয়ও মহড়ায় অন্তর্ভূক্ত থাকবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!