হুমায়ুন কবীর নিয়ে হঠাৎ কেন এত ‘নরম’ দিলীপ ঘোষ! উত্তর খুঁজছে রাজনৈতিক মহল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুর এলাকায় চা চক্রে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ, বিধায়ক দিলীপ ঘোষ। সেখানে নানা বিষয়ের মধ্যে হুমায়ুন কবীর নিয়েও মতামত দেন তিনি। তাঁর কথাবার্তা শুনে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, হুমায়ুনের প্রতি বেশ নরম দিলীপ ঘোষ। কেন? মনে করা হচ্ছে, দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে ঢুকেছিলেন হুমায়ুন। পরে ছেড়ে চলে যান। যোগ দেন তৃণমূলে।

দিলীপ ঘোষ বলেন, “উনি আমার হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। দুবার প্রার্থী করা হয়েছিল। লোকসভায় লড়েছিলেন। হেরেছিলেন। চলে গিয়েছেন। এটাই ওঁর চরিত্র। উনি আবার এখন তৃণমূলের সঙ্গে দরদাম করছেন। না হলে কী হয় সেটাও আমরা দেখব। আমি তো বলছি, আপনি যদি লড়তে চান, বেরিয়ে আসুন। সমাজের লোকের যদি আপনার উপর বিশ্বাস থাকে, ওরা আপনাকে আশীর্বাদ করবে। আপনি সত্যি সত্যি মুসলমান সমাজের নেতা হন, তাদের উন্নয়ন করুন।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

মুসলমানদের দিয়ে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার হুমায়ুনের হুমকি প্রসঙ্গেও কড়া কথা বলেননি দিলীপ। তিনি বলেন, “এমন ধমকি সিদ্দিকুল্লা চৌধুরী দেননি? উনি রাস্তা অবরোধ করেননি? সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দুবার মন্ত্রী বানিয়েছেন। তাঁকে মাথায় করে রেখেছেন এই ধর্মীয় উন্মাদনার জন্যই। তাই হুমায়ুনও মনে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট করার এটাই রাস্তা। তাই সেই রাস্তায় হেঁটেছেন।”

দিলীপ হুমায়ুনকে তৃণমূল ছেড়ে আলাদা দল গড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “সত্যি দম থাকলে, আলাদা পার্টি করে লড়ুন। আর যদি মুসলমানদের ভাল চান, বাবরি মসজিদ তৈরি করে মুসলমানদের ভাল হবে না। কারণ, হাজার হাজার মসজিদ আছে রাস্তা ঘাটে। লোকের চেয়ে বেশি মসজিদ আছে। কিন্তু মুসলমান সমাজের উন্নতি কেন হয় নি? আজ মুসলমানরা দাবি করছে, আমরা মোঘলদের বংশধর। মোঘলরা সাড়ে সাতশো বছর ধরে রাজত্ব করার পরে মুসলমানরা আজ ভিখিরি কেন? এটা কে ভাববে? মুসলিম নেতাদের ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও মুসলমানদের কথা ভাববেন না। তাদের ভোটের কথাই ভাববেন। তাই যদি মনে হয়, মুসলমানদের উন্নতি করবেন, আলাদা করে কিছু ভাবুন। সত্যি সত্যি মুসলিমদের ভাল করার চেষ্টা করুন। তা নাহলে সেই জনমজুরের কাজ, ভ্যান চালানো, অন্য রাজ্যে গিয়ে মজুরের কাজ করতে হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!