পিলার উপড়ে দিয়ে জমি ঘেরার কাজ বন্ধ করে দিলেন মহিলারা, ব্যাপক উত্তেজনা নডিহায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নডিহা আনন্দপুরে একটি ফাঁকা জমি ঘেরাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত মহিলারা সিমেন্টের পিলার উপড়ে দিয়ে জমি ঘেরার কাজ বন্ধ করে দেন। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। জমি ঘেরার কাজ চলছে তৃণমূলের মদতে। বিজেপির এই অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে। নডিহা আনন্দপুর এলাকার একটি ফাঁকা জমি রয়েছে যেখানে গাজন হয় প্রতি বছর। সেই ফাঁকা জমি এদিন ঘেরার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এসে ঘেরার কাজ বন্ধ করে দেন। উপড়ে ফেলা হয় পিলার। এরপর যারা জমি ঘেরার কাজ করছিল তাদের ঘেরাও করে প্রবল বিক্ষোভ শুরু হয়। দু’পক্ষের বাদানুবাদের জেরে উত্তেজনা ছড়ায়। এটা কালী মন্দিরের ট্রাষ্টি কমিটির জমি। সেই জমি ঘিরছে কমিটি। এমনই দাবি করেন ট্রাষ্টি কমিটির সদস্য চিত্তরঞ্জন মুখার্জি।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই ফাঁকা মাঠ গাজন আয়োজনের জন্য ব্যবহার করা হয়। শিশুরা খেলাধুলা করে। অথচ, এই জমি আচমকা প্রোমোটিং এর জন্য দখল করে নেওয়া হচ্ছে। বিজেপির যুব মোর্চার জেলা নেতা সুজয় মুখার্জির অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশের নাম করে এই ফাঁকা জমি দখল করে নেওয়ার চেষ্টা চলছে। চিত্তরঞ্জনবাবু জানান, ট্রাস্টির সহ সভাপতি যেহেতু তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়, তাই বিজেপি এমন অভিযোগ তুলছে। তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হবে। বিজেপির অভিযোগের কোনও ভিত্তি নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ বলায় মার! বিজেপি-তৃণমূল দ্বন্দ্বে সরগরম বিদবিহার

 

 

error: Content is protected !!