দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ক্রীড়া পরিকাঠামোয় নতুন দিগন্ত খুলতে চলেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর। সিটি সেন্টার এলাকায় জোরকদমে এগোচ্ছে অত্যাধুনিক সুইমিংপুল নির্মাণের কাজ। রবিবার নির্মীয়মাণ প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর পুর নিগমের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ অন্যান্য আধিকারিকরা। নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখে কবি দত্ত জানান, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে সুইমিংপুলটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়ার চেষ্টা চলছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি আরও জানান, শুধুমাত্র একটি সুইমিংপুল নয়—পুরো প্রকল্পটিকেই একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে আলাদা করে তাদের জন্য একটি ছোট সুইমিংপুলও তৈরি করা হচ্ছে। পাশাপাশি এখানে থাকবে টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, বক্সিং রিং এবং বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এই পরিকাঠামো সম্পূর্ণ হলে দুর্গাপুর ক্রীড়া মানচিত্রে আরও শক্তিশালী জায়গা করে নেবে। বিশ্বমানের এই সুইমিংপুল থেকে ভবিষ্যতে রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরের সাঁতারু উঠে আসবে—এটাই আমাদের লক্ষ্য।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



