কারখানায় শ্রমিক মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে গেটে বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যু। ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়ল পরিজনেরা। মৃত ঠিকা শ্রমিকের নাম প্রদীপ ঢাওরা (৫২)। বড়জোড়া থানা এলাকার বাসিন্দা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

প্রতিবেশী অভিজিৎ সিট বলেন, মঙ্গলবার রাতের শিফটে কাজে যোগ দিয়েছিল প্রদীপ ঢাওরা। কারখানার তরফ থেকে জানানো হয় অসুস্থ হয়েছে সে। তাই ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই হাসপাতালে গিয়ে জানতে পারি তাঁর মৃত্যু হয়েছে। আমাদের দাবি ক্ষতিপূরণ এবং যা যা সুবিধা পাওয়ার কথা সেগুলি দেওয়ার। তবে কারখানার তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে না। আমরা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছি।” এ বিষয়ে কারখানার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!