ফলস সিলিংয়ের কাজ করতে গিয়ে দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ জুলাই ২০২৪: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডের ডিএসপি টাউনশিপের নাগার্জুন রোড এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রাহুল শর্মা (২২)। বাড়ি মেন গেট এলাকার বিধান পল্লিতে। শুক্রবার সকালে মৃতের বাড়িতে যান পুর প্রশাসকমণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাবা মারা যাওয়ার পরে রাহুলই ছিল পরিবারের ভরসা। সে ফলস সিলিং এর মিস্ত্রী ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার সময় সে কাজ করছিল নাগার্জুন রোডের একটি বাড়িতে। সেই সময় অসাবধানে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় সে। অসুস্থ হয়ে পড়ে। টোটোয় চড়িয়ে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিকে খবর আসতেই মেন গেটের বিধান পল্লি এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিন কয়েক আগে বাবার মৃত্যুর পরে ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!