দুর্গাপুরে বহুতল থেকে পড়ে তরুণী নার্সের মৃত্যু, রহস্য!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা থানার গোপালপুর এলাকায় এক তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গভীর রহস্য দানা বেঁধেছে। বহুতল আবাসনের নিচ থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতার নাম মন্দিরা পাল (২৪)। তিনি বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের বাসিন্দা এবং মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আবাসনের নিচে মন্দিরার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বহুতলের উপর থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা—না কি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা জানার জন্য পরিবার, সহকর্মী এবং আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

মন্দিরার সহকর্মী বিম্বিয়া কুমারী জানান, মন্দিরা ওই আবাসনের আটতলায় থাকতেন। রাত আটটা নাগাদ তাঁকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজার পর আবাসনের নিচে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্গাপুরের মায়াবাজারে থাকেন মন্দিরার মাসির ছেলে রনি মিস্ত্রি। তিনি জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে জানতে পারেন, ছাদ থেকে পড়ে মন্দিরার মৃত্যু হয়েছে এবং তাঁকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!