দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রেমের সম্পর্ক মানুষের সবচেয়ে বড় ভরসার জায়গা। সেই বিশ্বাসেই যদি ফাটল ধরে, ক্ষতটা আরও গভীর হয়। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে প্রায় ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন হাওড়ার বাসিন্দা এক তরুণী। তিনি একজন বৃহন্নলা। তাঁর দাবি, সেটা জেনেই রজত তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন।
জানা যায়, ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের পরিচয়। সময়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীর অভিযোগ, ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা বলে এবং বিভিন্ন সময়ে নানা প্রয়োজনে রজত তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় ১৫ লক্ষ টাকা নেন। দীর্ঘদিনের আবেগ ও আস্থার সম্পর্ক থাকায় তিনি কোনও সন্দেহ করেননি। তবে ২০২২ সালে যখন তিনি নিজের প্রাপ্য অর্থ ফেরত চান, তখন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে বলে অভিযোগ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তরুণী জানান, রজত তাঁকে এড়িয়ে যেতে থাকেন। সম্পর্কে ভাঙন ধরে, বাড়তে থাকে অশান্তি। শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি আইনের দ্বারস্থ হন। দুর্গাপুরের কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে রজত দাসকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


