রাঁচি কলোনিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ায় চাঞ্চল্য—অভিযুক্তকে গণপিটুনি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাঁচি কলোনিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থার সুযোগ নিয়ে ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয়। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গেলে বিষয়টি ধরা পড়ে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

অভিযুক্তকে ধরে বেঁধে ফেলে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের কয়েকজনের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে ঘিরে ক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, অভিযুক্ত পাড়ার মহিলাদের উত্যক্ত করে। তরুণীকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!