দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ওয়ারিয়ায় দামোদরে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে যায় রাহুল সাউ (২১)। সাঁতার জানত না রাহুল। স্নান করতে নেমে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পরে রাহুলকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


