সিটি সেন্টার তোলপাড়, যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় পার্কিংয়ের জায়গা দখল করে অবৈধ দোকান বসানো ও টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) অভিযান চালিয়ে একাধিক অবৈধ দোকান ভেঙে দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দোকানমালিকরা।

এডিডিএ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই পার্কিংয়ের দায়িত্ব মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর হাতে দেওয়া হয়। অভিযোগ, যুব তৃণমূল কর্মী দেবাংশু রায় ও তাঁর অনুগামীরা বেআইনিভাবে পার্কিং ফি ও দোকান ভাড়া আদায় করছিলেন। দোকানমালিকদের দাবি, ভাড়া না দিলে দোকান চালাতে দেওয়া হচ্ছিল না।

অভিযুক্ত যুব তৃণমূল কর্মী দেবাংশু রায় অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের কেউ বেআইনি কাজে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপি অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তুলেছে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!