পুরুলিয়ার উদ্ধার হল বিরল বুদ্ধদেবের মূর্তি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুুর দর্পণ,পুরুলিয়া, ১ আগস্ট ২০২৩: সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার পুঞ্চা ব্লকের ধাদকি মোড়ের কাছে উদ্ধার হল বুদ্ধদেবের মূর্তি। যা রীতিমতো বিরল ও বিস্ময়ের। ‘মুক্ত জাদুঘর’ বলে পরিচিত জৈন ক্ষেত্র পুরুলিয়ার (Purulia) পাকবিড়রা। আর সেখান থেকে দেড় কিলোমিটার দূরে এই বুদ্ধ মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জানিয়ে দিয়েছে, এই মূর্তি তথাগত বুদ্ধের নির্বাণলাভের। কষ্টিপাথরের এই বুদ্ধমূর্তিটি আসলে মস্তকের অংশ।  বুদ্ধদেবের ‘নির্বাণলাভ’ অর্থাৎ দেহত্যাগের পর সম্ভবত এই মূর্তি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

error: Content is protected !!