দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া বুথ সভাপতিকে স্মরণ করে দোষীদের ফের শাস্তি চাইল বিজেপি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২০১৮ সালের ৯ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় সন্দীপ ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মৃত্যুর ছ’বছর পরে ২০২৪ সালে রূপগঞ্জ মোড়ে সন্দীপের পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

মঙ্গলবার প্রয়াত সন্দীপের বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন বিজেপি নেতারা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ। তাই তাকে গুলি করে হত্যা করা হয়। বিদবিহারের জাঠগড়িয়া, মলানদিঘী, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের সবাইকে জেলে যেতে হবে। কেউ ছাড়া পাবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!