বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, পিওর জামবাদে গ্রেফতার স্বামী ও ভাসুর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, অণ্ডাল: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অণ্ডাল থানার পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত স্বামী সৌমিত্র দে ও ভাসুর সৌমেন দে-কে রবিবার দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক সৌমিত্রকে ১৪ দিনের জেল হেফাজত ও সৌমেনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাদের শনিবার রাতে বনবহাল ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। 

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে বাঁকুড়ার মাচান তলার বাসিন্দা সঙ্গীতা দাস (২৪) এর বিয়ে হয়েছিল পিওর জামবাদ এলাকার বাসিন্দা সৌমিত্র দে-র সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সঙ্গীতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ। শনিবার সকালে বন্ধ ঘর থেকে সঙ্গীতার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গীতার বাপের বাড়ির খুনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও ভাসুরকে গ্রেফতার করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!