বৃষ্টির জেরে প্রাথমিক স্কুল চত্বরে ধস, আতঙ্কে অভিভাবকেরা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ,পাণ্ডবেশ্বর,৬ আগস্ট ২০২৪: প্রবল বর্ষণের পর থেকে বারবার খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসছে। মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিট নাগাদ ঘটল ভয়ঙ্কর ঘটনা। প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ১০০ ফুট দূরে নামল ধস। যাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়ালো এলাকায়।

 কয়েকদিন আগে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। যার জেরে খনি এলাকায় বিভিন্ন প্রান্তে ধসে ঘটনা সামনে এসেছে। এদিন অন্ডালের জামবাদ পাণ্ডবেশ্বরের হরিপুর হাট তলার কাছে একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ ফুট দূরে ধস নামে।  ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাসিন্দারা ভয়ে হরিপুর পঞ্চায়েত অফিসের সামনে এসে জড়ো হন। ধসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশও। গ্রামবাসীরা জানান, বিকেলে স্কুল ছুটির পর সাড়ে চারটে  নাগাদ ধস নামে। তাই কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আর নিশ্চিন্ত থাকা যাবে না।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ জানান, ইসিএল অবৈজ্ঞানিকভাবে কয়লা উত্তোলন করার কারণেই এলাকায় ধসের ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, ইসিএল সঠিকভাবে বালি ভরাট করছে না। সেই কারণেই এই ধরণের ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোন কাজ করছে না কর্তৃপক্ষ। গোপীনাথ বাবুর হুঁশিয়ারি, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।  (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!