অন্ডালে জামতাড়া গ্যাংয়ের তিন দুষ্কৃতী গ্রেফতার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

শিল্পাঞ্চলে সাইবার প্রতারণা চক্র সক্রিয়, গ্রেফতার ৩

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়া থেকে পুলিশ জামতাড়া গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন, ২টি ডেবিট কার্ড, ৩টি সিম উদ্ধার হয়েছে। তারা স্থানীয় সারদাপল্লিতে একটি বাড়িতে ভাড়া থাকত। সেখান থেকেই শিল্পাঞ্চলে প্রতারণা চালিয়ে যেত বলে অভিযোগ। যে বাড়িতে তারা ভাড়া থাকত, সেই বাড়ির মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!