মাঝরাতে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার নার্সিংহোমের মালিক
দুর্গাপুর: শুক্রবার গভীর রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূ রিম্পি শিকদারের (৩৭) দেহ। প্রায় ১৭ বছর আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিম্পির (৩৭) বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের বাসিন্দা রণবীর শিকদারের সঙ্গে। বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমের মালিক রনবীর। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ করত রণবীর। তা নিয়ে অশান্তি লেগেই থাকত। … Read more