
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সেন মার্কেটে ব্যবসায়ী সমিতির অফিস দখল নেওয়াকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রায় ৫০ জনের একটি দল হঠাৎ করে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন সেন মার্কেট এলাকায় এসে ব্যবসায়ী সমিতির অফিস দখলের চেষ্টা চালায়। সেই সময় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহার উপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

