
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে জনপ্রতিনিধিদের পাশে থাকার বার্তা দিল পশ্চিম বর্ধমান জেলার লায়ন্স ক্লাব অব দুর্গাপুর। রবিবার দুর্গাপুরে এক অনুষ্ঠানে দুর্গাপুরের নবনির্বাচিত দুই বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে নতুন সরকার গঠনের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয়েছিল বাঙালির প্রিয় খাবার ‘মাছ-ভাত’-এর।

