
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভোট পরবর্তী সন্ত্রাস সহ নানা অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তৃণমূলের সদ্য প্রাক্তন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে অজয় নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার, পাশাপাশি খনি এলাকা থেকে বেআইনি কয়লা পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

